সাম্প্রতিক কার্যক্রম

গাছ লাগান, পরিবেশ বাঁচান — তারুণ্যের উৎসব-২০২৫ বৃক্ষরোপণ কর্মসূচি

নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে। ৩ আগস্ট ২০২৫ তারিখে ঘড়িসার সমৃদ্ধি ইউনিয়নের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ২০০টি চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঘড়িসার ইউনিয়ন সমৃদ্ধি কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন নুসার যুগ্ম-পরিচালক ও সমৃদ্ধি ফোকাল পার্সন জনাব মোঃ কবির হোসেন

Read More »

নড়িয়ায় GUIDANCE প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

২৯ মে ২০২৫ তারিখে, GUIDANCE প্রকল্পের উদ্বোধনী সভা নড়িয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাটি নড়িয়া উন্নয়ন সমিতি (NUSA) এর নেতৃত্বে এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (VERC), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর রুরাল পিপল (DORP), এবং আলোকিত করি ট্রাস্ট-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি জার্মানির GFA কনসালটিং গ্রুপ GmbH-এর আর্থিক ও কারিগরি সহায়তায়, সুইজারল্যান্ড ও কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত সিটিজেনশিপ প্রোগ্রামের অধীনে বাস্তবায়িত

Read More »

বিশ্বব্যাংক প্রতিনিধিদলের নড়িয়ায় নুসা’র উন্নয়ন প্রকল্প পরিদর্শন

সম্প্রতি বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওপাড়া চরের এলাকায় নড়িয়া উন্নয়ন সমিতি (NUSA) কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসব প্রকল্প পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়েছে।   পরিদর্শনকালে প্রতিনিধিদল কৃষি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মাইক্রোফাইন্যান্স, সমৃদ্ধি প্রকল্প এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক নানা উদ্যোগ ঘুরে দেখেন। তারা স্থানীয় উপকারভোগী ও কমিউনিটি সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়

Read More »

নুসা সম্পর্কে

পটভূমি

১৯৭৯ সালে কর্ণেল (অবঃ) শওকত আলী প্রথম বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে নড়িয়া বি.এল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয় মঞ্চ থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের জন্য অলাভজনক বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে “নড়িয়া থানা বেসরকারী উন্নয়ন সমিতি’র নাম ঘোষণা করেন। পরবর্তীকালে এ নামটি পরিবর্তিত হয়ে ‘নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’ অর্থাৎ সংক্ষিপ্ত নাম ‘নুসা’ হয়। নুসা প্রথমত: নড়িয়া উপজেলাব্যাপী কার্যক্রম বাস্তবায়ন করতে থাকে পরবর্তীতে শরীয়তপুর জেলায় এবং বর্তমানে মাদারীপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, ফরিদপুর জেলায় ৪৫ টি শাখা অফিসের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

কার্যক্রম এবং প্রোগ্রাম

নুসার ভিশন ও মিশন

ভিশন

নুসা প্রত্যাশা করে সকলের জন্য সমান সুযোগ বিদ্যমান এমন একটি সমাজ ব্যবস্থা।

মিশন

পিছিয়ে পড়া জনগোষ্টির দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক সাম্যতা, আর্থিক সক্ষমতা, শিক্ষা, স্বাস্থ্য ও সৃজনশীলতা উন্নয়নের ফলে সমাজের সকলেই সমান সুফল ভোগ করবে।

মূল্যবোধ

  • সুশাসন
  • মানবাধিকার সমুন্নত করা
  • জেন্ডার সাম্যতা
  • সক্রিয় অংশগ্রহণ

উদ্দেশ্য

  • দুঃস্থ্য মানুষের কল্যাণ সাধন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের পূনর্বাসন, বেকারদের কর্মসংস্থানের সহায়তা প্রদান
  • শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, ক্রীড়া, চারুকলা ইত্যাদি কর্মসূচী উন্নয়ন।
  • মা ও শিশুসহ সকল মানুষের স্বাস্থ্য সেবা, সামাজিক সুরক্ষা নিশ্চিত, পরিবার-পরিকল্পনা কর্মসূচীতে সচেতনতা এবং সহায়তা।
  • স্যানিটেশন, হাইজিন প্রমোশন ও স্বাস্থ্যশিক্ষা উন্নয়ন।
  • প্রযুক্তি নির্ভর কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সম্প্রসারণ।
  • আধুনিক প্রযুক্তি বিশেষত, তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় বিভিন্ন ট্রেডে যুবদের প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানে সহযোগিতা করা।
  • নারীর ক্ষমতায়ন, নারী অধিকার এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা।
  • বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং সক্ষমতা বৃদ্ধি।
  • গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধকরন।
  • মানবাধিকার ও আইনগত অধিকার প্রতিষ্ঠা।
  • জনসাধারণের মধ্যে সঞ্চয়ি মনোভাব গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরীর জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন।
  • কিশোর ও কিশোরীদের বিকশিত করা।
  • প্রবীন জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন।
  • প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করা।
  • জাতীয় ও আন্তর্জাতিক মূল্যবোধকে জাগ্রত করা।
  • সরকারী ও বেসরকারী উন্নয়নমূলক কাজে সহযোগিতা।
  • মানসম্মত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নুসা'র ব্যবস্থাপনিক সক্ষমতা বৃদ্ধি।
  • জাতীয় পর্যায়ের সংস্থা হিসেবে প্রতিষ্ঠা।

নুসার নীতির ওভারভিউ

নুসা এর সামগ্রিক কর্মক্ষেত্র

প্রামাণ্যচিত্র